২ মে ২০২০, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে চিকিৎসক ও সাংবাদিকরা পেলেন পিপিই 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামন থেকে সুরক্ষায় প্রশাসন ও পুলিশের পাশাপাশি ও অসহায় মানুষদের পাশে থেকে সংবাদ সংগ্রহ করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকবৃন্দদের পিপিই তুলে দেন মডেল থানার অফিসার্স ইনচার্জ সমিত কুমার কুন্ডু। শনিবার দুপুরে তার নিজ অফিস থেকে উপস্থিত সাংবাদিকবৃন্দদের মাঝে ১৫টি পিপিই, ১৫ টি হ্যান্ড স্যানিটাইজার, ১৫০ জোড়া হ্যান্ডগেøাবস তুলে দেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু বলেন, পুলিশ, সাংবাদিক ও লাশ দাফনের জন্য ইমামদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা সকলেই জীবনের ঝুকি নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন। এতে সকলের স্বাস্থ্য সুরক্ষায় এসব সামগ্রী অতি গুরুত্বপূর্ণ। সেই দিক বিবেবচনা করে আমি ব্যাক্তিগত ভাবে সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ জন চিকিৎসক তিনটি প্রেসক্লাবের ৫জন করে ১৫জন সাংবাদিক ও লাশ দাফনের জন্য গঠিত কমিটির ১০ জন ইমামদের হাতে এসব সামগ্রী তুলে দিয়েছি। যাতে করে সকলেই আমরা প্রানঘাতি সংক্রমের হাত থেকে নিজেদের রক্ষা করে জনগনের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন মডেল থানার ওসি (তদন্ত) ফরহাদ আলী, চারঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম-সম্পাদক মাইনুল হক সান্টু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০