Shakil Shah
২০ ফেব্রুয়ারী ২০২১, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ছাত্রলীগ নেতার, মামলা

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লার সদরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মো. রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতির পদে রয়েছেন। 

ওই মামলায় আগামী ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলে হাজির হতে ইতোমধ্যে নোটিশ দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে গত ৩১ জানুয়ারি কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। তবে বিষয়টি জানাজানি হয় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)। এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দু’পক্ষকে নোটিশ দেয় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার কারণে এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী শিশু ছেলেসহ তার বাবার বাড়িতে বসবাস করছেন। একই এলাকার ছাত্রলীগ নেতা রনি বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে অতীতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মতে ছাত্রলীগ নেতা রনি পরবর্তীতে এ রকম করবে না বলে অঙ্গীকার করে। গত ২৮ জানুয়ারি বিকেলে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই ছাত্রলীগ নেতা। এ সময় ওই নারী চিৎকার করলে সে তাকে মারধর করে।

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, আদালত ওই মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলকে নির্দেশ দেন। সেখান থেকে আমাদের বলা হয়েছে দুই পক্ষকে নোটিশ দিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে হাজির হতে বলার জন্য। আমরা দুই পক্ষকে নোটিশ দিয়েছি। সেখানেই বিষয়টির বিস্তারিত তদন্ত করে দেখা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যেহেতু তিনি মামলা করেছেন, আমরাও আইনিভাবে এর জবাব দেব।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, আমি এখনও বিষয়টি জানি না। তবে মামলায় তিনি যদি দোষী প্রমাণিত হন, তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। অপরাধ করে দলীয় পরিচয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১০

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১১

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১২

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৪

দিনাজপুরে মহান মে দিবস পালিত

১৫

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

১৬

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১৭

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৯

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

২০