Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগে ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫

ভোরের দর্পণ ডেস্ক:
twitter sharing button

রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল পাঁচজনে। এর আগে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমিন বাজারের কয়লার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় সাতজন নিখোঁজ হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

 

তিনি আরও জানান, শনিবার সকালে তুরাগ নদে আমিন বাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশে রওনা দেয়। নদের মাঝ বরাবর পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০