Shakil Shah
২৫ নভেম্বর ২০২১, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রীর মৃত্যু

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক যাত্রী মারা গেছেন। নিহতের নাম আহসান কবির খান (৪৫)। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে কবির খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। পরে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান।

ঘটনাস্থল থেকে কবির খানকে ঢামেক হাসপাতালে নিয়ে যান কলাবাগান থানার (উপ পরিদর্শক) এসআই গোলাম রাব্বানী। তিনি বলেন, এখনো তার মাথায় একটি হেলমেট রয়েছে। দেখে মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গাড়ির চাকা উঠে গেছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। সবাই এসেছেন।

নিহতের স্ত্রী নাদিরা পারভীন বলেন, আমার স্বামী বেলা ১১টায় নাস্তা খেয়ে মোহাম্মদপুর ও উত্তরা যাবেন বলে বাসা থেকে বের হয়েছিলেন। পরে খবর পেলাম তিনি আর নেই।

এসব কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন স্ত্রী নাদিরা। তিনি জানান, কবির খান প্রথম আলোর সাবেক কর্মী। তিনি বর্তমানে সংবাদে গ্রাফিক্সে কাজ করছিলেন। দুই সন্তান নিয়ে তারা মগবাজারে নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। কবিরের গ্রামের বাড়ি ঝালকাঠির সদর থানায়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বুধবার ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের। এ ঘটনায় কাল থেকে এখন পর্যন্ত নগরজুড়ে চলছে বিক্ষোভ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০