bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর শহরের মধ্যপাড়া মহল্লা থেকে লুবনা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। নিহত লুবনা শহরের কাজীপাড়া মহল্লার মুসলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় রানা কর (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শহরের একটি ফার্মেসির দোকানে কাজ করেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন পেয়ে মধ্যপাড়া এলাকার বসাকপাড়া মহল্লার অরবিন্দ করের বাড়ির উঠানে গলায় দড়ি পেঁচানো অবস্থায় লুবনার মরদেহ পড়ে থাকতে দেখে সদর থানা পুলিশের একটি টহল দল। তবে ৯৯৯- এ কে ফোন দিয়েছিলেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লুবনার পরিবারের লোকজন জানান, রানা কর রোববার রাত ১২টার দিকে লুবনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সকালে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন রানার বাড়ির পেছনে এক মেয়ের মরদেহ পড়ে রয়েছে। রানার সঙ্গে মুঠোফোনে লুবনা প্রায়ই কথা বলত। এতে বাঁধা দিলেও লুবনা তা শোনেনি। তাই রাতে রানা ডেকে নিয়ে গেলেও কেউ বাঁধা দেয়নি। রানাই লুবনাকে হত্যা করে মরদেহ বাড়ির ছাদ থেকে পেছনে অন্য বাড়িতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, রানার বাড়ির সীমানা সংলগ্ন পাশের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রানাকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০