Shakil Shah
২৬ অগাস্ট ২০২৩, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নটর ডেম কলেজে ভর্তি–ইচ্ছুকদের চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি–ইচ্ছুকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের ২৯ আগস্টের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের মৌখিক পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে ২৯ আগস্ট বিকেল ৪টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট -তে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে ভর্তি ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে ৩০ আগস্ট সকাল ১০টায় ভর্তির দ্বিতীয় তালিকা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যাঁরা ভর্তির সুযোগ পাবেন, তাঁদের ওই দিনই বেলা ৩টার মধ্যে ভর্তি হতে হবে।

আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ
বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০