
বাগেরহাট প্রতিনিধি : শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল চত্বরে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম উপলক্ষে রেলি করেছে বাগেরহাট জেলা হাসপাতাল ও জেলা প্রশাসন।
এ উপলক্ষে হাসপাতাল পৌর সভা,রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতা মূলক কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বতেন। উক্ত উদ্বোধন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা,অসিত কুমার সোমাদ্দার, প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের পৌর শাখার সদস্য সহ বাগেরহাট জেলা হাসপাতালে নার্সেও কর্মচারী বৃন্দ।