Shakil Shah
১৪ জুলাই ২০২১, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় অবাধে মা মাছ ও পোনা নিধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গেই দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ ও পোনা নিধনের মহোৎসব শুরু হয়েছে। উপজেলার বড়াল, করতোয়া, গুমানী নদীসহ বিভিন্ন খাল-বিলে এ উৎসব চললেও প্রশাসন নিরব রয়েছে।

তবে সচেতন মহল মনে করেন, এ বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় ভরা মৌসুমেও হাট-বাজারগুলোতে বড় মাছের আকাল দেখা দিয়েছে। বর্ষার পানি নদ-নদীতে প্রবেশের সঙ্গে সঙ্গেই এক শ্রেণির অসাধু মৎস শিকারি সরকার নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দোয়ার, মশারি, বাঁধাই জাল ও মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করছে।

হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা। উপজেলার কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, গত সপ্তাহব্যপী গুমানী, বড়াল, করতোয়া, বড়বিল, বামুনজানীবিল, মাদবিল, বিলরউল, বিলছ্যাইলাই, বগাবিল সহ বিভিন্ন নদী বিলের পানি বৃদ্ধি পাওায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাঁধাই জাল, খৈলশুনিসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধনযজ্ঞে মেতে উঠেছে এক শেণির অসাধু মৎস্য শিকারিরা।

বিশেষ করে শৈল ও টাকি মাছের পোনা মারতে মাতোয়ারা হয়ে উঠেছেন তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, আমিসহ অত্র মৎস্য অধিদপ্তরের ৩ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯-এ পজেটিভ হওয়ায় সবাই হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলাম। অচিরেই উপজেলা প্রশসনের সহযোগিতায় অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, মা মাছ ও পোনা মাছ নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০