Online Desk
৩ জুন ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমনা পার্কের উন্নয়ন ও পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশ গৃহায়ন মন্ত্রীর

রমনা পার্কের উন্নয়ন ও পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশ গৃহায়ন মন্ত্রীর

খন্দকার নজরুল ইসলাম : রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র ও সবুজ উদ্যান রমনা পার্ক-এর সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জাকারিয়া তাহের।

বুধবার বিকেলে আকস্মিকভাবে রমনা পার্ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী পার্কের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লকের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পার্কের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি, লেকের উন্নয়ন, পর্যাপ্ত সড়ক বাতি স্থাপন এবং দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পার্কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, রাজধানীর ফুসফুসখ্যাত রমনা পার্কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ অবসর ও বিনোদনের জন্য আসেন। তাই দর্শনার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মন্ত্রীর নির্দেশনার আলোকে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে রমনা পার্কের পরিবেশ ও দর্শনার্থীসেবা আরও উন্নত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০