Shakil Shah
১৭ জুলাই ২০২১, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের মুক্তির দাবীতে দুই শিশুর অনশন

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলাধীন ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের খেজুরতলা গ্রামের শ্বাশুড়ি আলেয়া বেগমের দেয়া মিথ্যা মামলায় পুত্রবধু অনিতা জামান জেল হাজতে।
অন্যদিকে মায়ের মুক্তির দাবীতে অবস্থান ধর্মঘটে আছেন বড় ছেলে আলিফ (১৩) ও দুগ্ধপোষ্য ছোট ছেলে গালিফ (আড়াই বছর)। মায়ের মুক্তি না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবেন না বলে জানিয়েছেন।
শনিবার সকাল থেকে বরগুনা টাউনহল চত্ত্বর ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। ধর্মঘটে তাদের দাবী, মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে মায়ের মুক্তি হোক। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও বরগুনা-১ আসনের সাংসদ এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হস্তক্ষেপ কামনা করেন। পুত্রবধুকে জেলে পাঠিয়ে গত শুক্রবার শ্বাশুড়ি আলেয়া বেগম তালা ভেঙে মেয়ে মনিরাকে নিয়ে ঘরে ওঠেন।

তবে এই বসবাসকৃত ঘরখানা অনিতা জামানের বাবার বাড়ি থেকে টাকা এনে তৈরি করা। মেয়ে মনিরা বেগমের একাধিক বিবাহের পরেও বাবার বাড়িতে থেকে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় দুই ছেলে ও দুই পুত্রবধুকে মিথ্যা মামলা দিয়েছে। ছাড়েনি মাত্র ১৩ বছরে শিশু আলিফকেও। এমন তথ্যই স্থানীয় সূত্রে জানাগেছে। তারা আরও জানান বসতঘরে পুত্রবধু থাকলে শ্বাশুড়ি আলেয়া বেগম ও মেয়ে মনিরা থাকবে না। তাই তাকে জেল হাজতে প্রেরণ করে তারা ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করেন।

অনিতা জামানের বড় ছেলে আলিফ ঘরের তালা ভেঙে ওঠার বিষয়টি জরুরি কল সেন্টার ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে বরগুনা সদর থানার কর্তব্যরত এসআই দেবাশীস ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ঘরে তালা ভেঙে ওঠার বিষয়টি তেমন গুরুত্বসহকারে আমলে নেননি। কারণ মা ছেলের ঘরে তালা ভেঙে ওঠা কোন অপরাধ নয় বলে জানান। স্থানীয় ইদ্রিস নামে এক যুবলীগ নেতা শিশু সন্তান আলিফের সামনে কারাবরণকারী মা অনিতাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আলিফের পিতা জুয়েল বাড়িতে আসলে তাকে ঝুলিয়ে মারবে বলেও আওয়াজ তোলেন। ঠিক মামলার এ সময়কে কাজে লাগিয়ে মামলা চলাকালীন অবস্থায় তালা ভেঙ্গে ঘরে ওঠার বিষয়টি কতটা যৌক্তিক তা কারোরই বোধগম্য নয়। সহযোহিতা পাবার বদলে শিশু আলিফ পেয়েছে বঞ্চনা। বিষয়টি অন্যদিকে মোড় নেয়। আলেয়ার কান্নায় বরগুনা পুলিশ সুপারের মন গলে যায়। ফলে বিকেলে তার বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসেন। যা ফলাও করে গণমাধ্যমে প্রচার হয়েছে। ইদ্রিসের গালিগুলো ছেলে শুনে হতবাগ হয়ে কেবল তাকিয়েই ছিলো।

বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাদির করা মিথ্যা মামলা আসলে কতটা যৌক্তিক? নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকায়িত? বিষয়টি সঠিক তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনাসহ অনিতা জামানের অচিরেই মুক্তি মিলবে বলে আশা করছেন বরগুনাবাসী। এখন শুধু বরগুনাই নয় বরং গোটা বাংলাদেশ তাকিয়ে আছে বিজ্ঞ আদালতের রায়ের দিকে।

এ বিষয়ে অনিতা জামানের আইনজীবি এ্যাড. মোঃ নজরুল ইসলাম বলেন- আমি অনিতা জামানের জামিনের জন্য বিজ্ঞ বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছি। ভার্চ্যুয়াল আদালতে রোববার জামিনের শুনানী হবে বলে আশা করছি। আমরা আশা করছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট সাপেক্ষে জামিন দিবেন। অনিতার দুটি শিশু সন্তান রয়েছে। যেটা হৃদয়বিদারক।

মোঃ সোহরাব হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০