Shakil Shah
১৯ জুন ২০২১, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি সমালোচনা পছন্দ করি : পরীমনি

 অভিনেত্রী পরিমনী। পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

সমালোচনা পছন্দ করেন জানিয়ে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি বলেছেন, সমালোচনার কারণে তিনি কখনো পিছপা হন না বরং আরও সামনে এগিয়ে যান। আজ শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।’

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত সোমবার পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন বুধবার বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেই উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করেছেন বলে জানান তিনি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলার পর মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। নিজের সাহসী অবস্থানের কারণে অনেকের সমর্থন পেলেও কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দায় মুখর হয়েছেন।

তাদের উদ্দেশে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনির প্রতি সমর্থন জানিয়ে এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন, তোমার স্থান থাকবে প্রকৃত প্রেমীদের অন্তরে।’ কলকাতা থেকে একজন লিখেছেন, ‘কলকাতা থেকে আমরা তোমাকে ভীষণ পছন্দ করি। চিন্তা করো না, তুমি একদিন বিচার পাবে।’

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে তার বাসার ঠিকানা প্রকাশ করায় পরীমনি ফেইসবুকে লিখেছেন, ‘যেসব পত্রিকা আমার বাসার ঠিকানা ছেপেছেন বা প্রকাশ করেছেন, তারা আমার জীবনের নিরাপত্তার যেকোনো সমস্যায় দায়ী থাকবেন।’

পরীমনি দুই-তিন ধরে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সেটিকে করোনাভাইরাসের উপসর্গ বলে প্রচারের পর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তার শুধুই জ্বর রয়েছে। শ্বাসকষ্ট কিংবা গলাব্যথা নেই।’

advertisement
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০