Shakil Shah
১০ জুন ২০২১, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে আটমাসে তিন ওসির বদলি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম থানায় আট মাসে তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। সর্বশেষ ৩ জুন কামরুল ইসলামকে বদলি করে জেলার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের ২৫ নভেম্বর নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবিরকে বদলি করে কুষ্টিয়া সদরের দায়িত্ব দেয়া হয়। তার স্থলে সেদিনই নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগ দেন নাসির উদ্দিন মন্ডল।

তিনি যোগদান করার দুদিন পরই অন্যত্র বদলি হয়ে চলে যান। এরপর গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন কামরুল ইসলাম। ছয় মাস দায়িত্ব পালনের পর তারও চলতি মাসের ৩ তারিখ রাজশাহী জেলায় বদলির আদেশ হয়। এবার জেলার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে নতুন ওসির দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, জনস্বার্থে আমাকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। নন্দীগ্রাম থানার বিদায়ী ওসি কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছেন। এপ্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান বলেন, পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বদলি করা হচ্ছে। অন্য কোনো বিষয়ে নয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০