Shakil Shah
২৪ মে ২০২১, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় দুই মাস বিলুপ্ত দেশী মাছ ধরা বন্ধের দাবি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

তেঁতুলিয়ায় দুই মাস দেশী মাছ ধরা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ ব্যাপারে লিখিত স্বারকলিপি দিয়েছে তেঁতুলিয়া জার্নালিষ্ট ক্লাব। তেঁতুলিয়া জার্নালিষ্ট ক্লাবের আহবায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব এস কে দোয়েলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। স্মারক লিপিটি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

স্বারকলিপি সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় ক্রমাগতভাবে বিলীন হয়ে যাচ্ছে দেশী মাছ । বিলুপ্ত হয়ে গেছে বেশ কিছু দেশী মাছের প্রজাতি। তাই দেশী মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য দুইমাস দেশী মাছ ধরা বন্ধ রাখার জন্য প্রশাসনিক উদ্যোগের দাবি জানান তারা।

হিমালয়ান পরিবেষ্টিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ও সম্পদে ভরা দেশের সীমান্তবর্র্তী অঞ্চল এ উপজেলায় এক দশক আগেও পাওয়া যেত প্রচুর পরিমাণে দেশী মাছ। অপরিকল্পিত ভাবে মাছ ধরা, বিষ প্রয়োগ, গ্যাস ট্যাবলেট ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা, প্রজনন কালে ডিম ওয়ালা মাছ শিকার, কৃষি ক্ষেতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের ফলে বিলীন হয়ে যাচ্ছে এসব দেশী মাছ। দেশী মাছ বিলিনের ফলে এই এলাকার সাধারণ মানুষ পুষ্টির চাহিদা সঠিক ভাবে গ্রহণ করতে পারছে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০