Online Desk
৪ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে দিনে দুপুরে প্রকাশ্য পুকুরে মাছ লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় রহিম বাদশার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার ধোপাখালী ইউনিয়নের বন্ধ বেতাল গ্রামে।

ভোক্তভোগী বৃদ্ধ দরাজ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, একই এলাকার মৃত: আব্দুল কদ্দুসের ছেলে আব্দুর রহিম বাদশা (৪৬),মৃত: সাহেব আলীর ছেলে ছাত্তার ও তার ভাই জাহিদুল, মৃত পলান শেখের ছেলে আজাহার আলী এবং মৃত: আব্দুস সামাদ(ছামু)’র ছেলে খোকা গংরা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে মাঝে মধ্যেই চাঁদা দাবী করত। চাঁদা দিতে অস্বীকার করলেই দিত প্রাণ নাশের হুমকি। এভাবেই প্রায় তিন মাস আগে প্রথমে ৫০ হাজার টাকা ও ১ মাস পরে আবারো ১ লক্ষ চাঁদা নেয়। সে সম্প্রতি আবারো ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহিম বাদশা গংরা সন্ত্রাসী কায়দায় বৃহস্পতিবার (৪ জুন) সকালে ১২০ শতাংশ জমির পুকুরে জাল দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের মাছ লুট করে নিয় যায়। সেই সাথে পুকুরের পাড়ে থাকা মাছের খাদ্য রাখা টিনের খর ভাংচুর ও প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার খাদ্য লুটপাট করে নেয়। বাঁধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। আমি এঘটনায় তাৎক্ষণিক জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের ৯৯৯ নাম্বরে কল দেওয়া হলে স্থানীয় ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসার কথা বলে আর আসেনি। তার পরেও বারংবার যোগাযোগ করা হলেও ঘটনাস্থলে আসার আশ্বাস দিলেও পুলিশ অদৃশ্য কোন কারণে আসেনি। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি। এঘটনায় ন্যায় বিচারে আমি প্রশাসন সহ স্থানীয় এমপি মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করছি।

এঘটনায় স্থানীয় সানোয়ার হোসেন, ইসমাইল হোসেন ও আরিফুলসহ এলাকাবাসী জানান, যুগ যুগ ধরে দরাজ আলীর পৈত্তিক সম্পত্তির ওই ১২০ শতাংশের জমিটি তিনি ভোগদখল করে আসছে। তবে গত ২৫-২৬ বছর যাবত পুকুর দিয়ে মাছ চাষ করে আসছে তারা। হঠাৎ করেই স্থানীয় রহিম বাদশা, ছাত্তার, আজাহার, জাহিদুল , আকবর আলী ফকির, নজরুল ইসলাম ও খোকা গংরা বৃহস্পতিবার সকালে তারা আরো লোকজন নিয়ে দরাজ আলীর পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এঘনটায় একটি সঠিক সমাধান হওয়া দরকার।

এবিষয়ে জানতে বিবাদী আব্দুর রহিম বাদশা গংদের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০