Shakil Shah
৮ জুলাই ২০২১, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজট

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদরে মহাসড়ক অবরোধ।

ভোরের দর্পণ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স ও সিনহা গার্মেন্টেসে বকেয়া বেতনসহ সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার শ্রমিক। এতে দুই মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। খবর পেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সোনারগাঁ থানা পুলিশ, শিল্প পুলিশ ও কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা জানান, প্রতি মাসের সাত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা। কিন্তু অনেক শ্রমিকের প্রায় তিন মাসের বেতন বকেয়া থেকে গেছে। এছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা ও মৃত্যুজনিত এককালীন বীমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকরা মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তারা কারাখানা লে-অফ ঘোষণা করার ভয়ভীতি দেখাচ্ছেন।

শ্রমিকরা বলেন, ‘আজ বৃহস্পতিবার আমাদের দাবি পুরনের কথা ছিল। আমরা কারখানার প্রধান ফটকে গিয়ে দেখি নোটিশে লেখা রয়েছে এক মাসের বেতন ও একটি বেতন বোনাস ছাড়া কিছুই দেওয়া হবে না। তাই আমরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি পুরণ না হলে মহাসড়ক ছাড়ব না। পরিচালক তারেক রহমান কয়েকবার দাবি পূরণের আশ্বাস দিয়েও তালবাহানা শুরু করেছে।’

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ওপেক্স সিনহা গার্মেন্টের পরিচালক তারেক রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া সম্পর্কে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।’

এ বিষয়ে কাঁচপুর শিল্প পুলিশের ইনচার্জ নুরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০