Shakil Shah
৫ অক্টোবর ২০২১, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ই-কমার্স নিয়ন্ত্রণে নতুন আইনের বিষয়ে মতামত দিতে সাব-কমিটি

ভোরের দর্পণ ডেস্ক:

ই-কমার্স ইস্যুতে একটি সাব-কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিদ্যমান আইন পর্যালোচনা করে নতুন কোনো আইনের প্রয়োজনীয়তার বিষয়ে মতামত দিতে এ কমিটি গঠন করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) ও ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক এ. এইচ এম সফিকুজ্জামান এ কমিটির কথা জানিয়েছেন। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, আমাদের যে বিদ্যমান আইনগুলো আছে, যেমন- ভোক্তা অধিকার, আইসিটি অ্যাক্ট, ব্যাংকিংয়ের ফিন্যান্সিয়াল রেজুলেশন আইনগুলো রয়েছে। ডিজিটাল ই-কমার্স আইন হবে কি না তার বিস্তারিত বিশ্লেষণ করার জন্য একটি সাব-কমিটি করা হয়েছে।

এক মাসের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।

অতিরিক্ত সচিব বলেন, আমরা নতুন আইন করবো, নাকি বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে অ্যামেন্ডমেন্ট করা লাগবে, সেটা নিয়ে মূলত কাজ করবে এই কমিটি। সাব-কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, আইন মন্ত্রণালয়, এটুআই, এফবিসিসিআই, ই-ক্যাব ও বেসিসের প্রতিনিধি থাকবে।

আলেশা মার্ট বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করছে- এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের গত ২২ তারিখে যে মিটিং হয়েছিল, সেখানে ৫ নম্বর সিদ্ধান্ত ছিল ডিজিটাল কমার্সের ব বিজ্ঞাপনে সতর্কীকরণ ট্যাগ যুক্ত করতে হবে। ই-ক্যাবের পক্ষ থেকে জেনেছি, ইতোমধ্যে বিজ্ঞাপনে নিয়ন্ত্রণ এসেছে। আমরা ফুলটাইম এটা নিয়ে কাজ করছি। আমার অফিসারকে দায়িত্ব দিয়েছি, কী কী বিজ্ঞাপন যাচ্ছে, তা দেখে একটা রিপোর্ট দেবে। পরে আমরা রিভিউ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১০

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১১

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১২

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৩

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৪

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৫

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৬

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৭

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৮

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৯

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

২০