
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ডোমরগ্রাম সরকারী বালিয়া পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন করেছে।
জানা যায়, উপজেলার ডোমরগ্রামের আলহাজ্ব আজিজার রহমান খানের পুত্র নাহিদ খান সরকারী ভাবে ৭৩ শতক উক্ত বালিয়াপুকুর লিজ গ্রহন করে মাছ চাষ করে আসছিল।
নাহিদ খান জানান, তার পুকুরের বিষ প্রয়োগ করে রুই, সিলভার, পাবদা ,বাটা সহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ২০/২৫ মাছ নিধন করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।