bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে বিসিবি’র গাইডলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস আতঙ্কের কারণে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তাই মাঠের খেলাও বন্ধ আপাতত। যার ফলে ক্রিকেটাররা ঘরে বসে অলস সময় পার করছে। এমন সময় ফিটনেস ধরে রাখাটা ক্রিকেটারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে।

বুধবার (০১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গাইডলাইন দেওয়া হয়। এই গাইডলাইন অনুসরণ করে ঘরে বসেই ক্রিকেটাররা তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবে।

বিসিবি’র ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি এই নির্দেশনা দিয়েছেন। যে সব ক্রিকেটারদের ঘরে ব্যায়ামের যন্ত্রাংশ নেই এবং যাদের পক্ষে জিমনেশিয়ামে যাওয়া সম্ভব নয় তাদের জন্য তিনি এই নির্দেশনা তৈরি করে দিয়েছেন। 

ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্রিকেটারদের সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। হুট করে খেলা শুরু হলে তাদের ইনিজুরিতে পড়ার একটা ভয় থাকে। তাই ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে বিসিবি কিছু কৌশল দেখিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি’র ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে এসব কৌশল।

এছাড়া ঘরে থাকতে থাকতে ক্রিকেটারদের এক ধরনের একঘেয়েমিতা চলে আসতে পারে। সেজন্য বিশেষ পরামর্শের ব্যবস্থা করা হবে বলেও জানায় বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০