Shakil Shah
২১ মে ২০২৩, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা থেতে প্রথম হজ ফ্লাইট

ভোরের দর্পণ ডেস্ক :

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার রাত ৩টা ৩৫ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমানের একটি ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরবের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘হজ ফ্লাইট-২০২৩’-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘হজ ফ্লাইট-২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২২১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ৬১ হাজার ১১১ হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে বিমানের মোট ফ্লাইট ১৬২টি।

২০২২ সালে মোট হজযাত্রী ছিল ৬০ হাজার। এরমধ্যে বিমান পরিবহন করছে ৩০ হাজার ৩৬১ জন। প্রি-হজে বিমানের ফ্লাইট ছিল ৮৭টি এবং পোস্ট হজে বিমানের ফ্লাইট ছিল ৮৫টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১১

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১২

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৩

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৪

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৫

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৮

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৯

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

২০