Shakil Shah
২ নভেম্বর ২০২১, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জমেকারের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ভোরের দর্পণ ডেস্ক:

জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জমেকার প্রথম বারের মতো আয়োজন করে Conference of Youth 2021 “উন্নয়নের লক্ষ্যে তারুণ্য” । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন তরুণ। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ছিলো, “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

 

অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাংলাদেশ গভর্নর আমিনুল হক বাবু, ব্লাড কানেকশনের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের মোশতাক আহমেদ সোহাগ, ইয়ুথ ফর পলিসির ট্রেইনার এবং আইডিডি এর সিইও সায়েদ আহমেদ, ঢাকা পোস্টের লাইফ স্টাইল এডিটর এবং লেখক হাবীবাহ নাসরিন, আইওয়াইসিএম এর এডভাইসর নুসরাত বৃষ্টি। ইয়ুথ স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক প্রজন্ম পাতার ফিচার রাইটার আরিফুল হাসান শুভ, জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি আশিকুর রহমান এবং সুপার কিড ইনিশিয়েটিভস এর ফাউন্ডার তানজিল হাসান।

 

অতিথিদের বক্তব্যে একটি কথায় মূল ছিলো, নিজের শক্ত অবস্থান তৈরী করে আগে নিজেকে বদলাতে হবে। পরিবর্তনটি নিজের ভিতর থেকে শুরু করতে হবে। যুবদের দ্বারা সব সম্ভব বলে জানান তারা ।

 

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন বাংলাদেশের গভর্নর আমিনুল হক বাবু বলেন, “যুবদের হাত ধরে পরিবর্তন আসবে কিন্তু ধৈর্য্য নিয়ে লেগে থাকতে হবে” ।

ব্লাড কানেকশন চেয়্যারমান, কামরুল হাসান বলেন, “ছোট কিছু থেকে অনেক বড় কিছু করা সম্ভব, সাহস নিয়ে শুরু করতে হবে।”

ইয়ুথ ফর পলিসির সায়েদ আহমেদ বলেন, “যুবকরাই পারে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়তে। তার জন্য দরকার আত্মনিয়োগ, শ্রম এবং ইচ্ছে। এখনি সময় দেশকে সুন্দর কিছু উপহার দেওয়ার” ।

 

স্পিকারদের প্রেরণমূলক কথাগুলো উপস্থিত যুবদের অনুপ্রেরণা দিয়েছে বলে আশাবাদী অনুষ্ঠানের আয়োজকরা।

অনুষ্ঠানের সবশেষে, “বাংলাদেশ আমার, স্বপ্ন আমার, আজ থেকে বাংলাদেশের দায়িত্বও আমার” এই শপথ বাক্য পাঠ করে উপস্থিত সকলে শপথ গ্রহণ করে ।

আজ এবং আগামীর পৃথিবীকে সুন্দর করতে দরকার ইতিবাচক পরিবর্তন, সেই পরিবর্তনের কান্ডারী হয়ে কাজ করে যাচ্ছে আইওয়াইসিএম এর এক ঝাঁক তরুণ। তরুণদের হাত ধরে পৃথিবী ইতিবাচক পরিবর্তন এবং উন্নয়নের ছোঁয়া পাবে বলে তারা আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০