Shakil Shah
৮ নভেম্বর ২০২১, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের দামবৃদ্ধি : মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

ভোরের দর্পণ ডেস্ক:

বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) পল্টন মোড় থেকে মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে জিরো পয়েন্টে মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা সেখানেই সমাবেশ শুরু করে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেখানে পাকিস্তানিদের উদ্দেশে তিনি বলেছিলেন, ওরা আমাদের ভাতে মারতে চায়, ওরা আমাদের পানিতে মারতে চায়। আজ পঞ্চাশ বছর পর তার কন্যা যখন ক্ষমতায়, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন পাকিস্তানিদের মত বাংলাদেশের মানুষকে এখন তারা ভাতে মারতে চায়।

তিনি বলেন, জ্বালানি তেলের সিন্ডিকেট এখন সরকার দলের নিয়ন্ত্রণে। এখন তারা জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন আত্মসাৎ করেন। সরকার বলে এটা নাকি মুক্তবাজার। বাংলাদেশে মুক্তবাজার বলে কিছু নেই। এজন্য বাজার যখন একটি জিনিসের দাম বাড়ে সেটি আর কখনো কমে না। এই সরকার সিন্ডিকেটের সরকার। এই সরকার মুনাফাখোরদের সরকার, দুর্নীতিবাজদের সরকার।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ৪০ হাজার কোটি টাকা গ্যাস সিএনজি থেকে সরকার লাভবান হয়েছে। সেই ৪০ হাজার কোটি টাকা কোথায়? সেই ৪০ হাজার টাকা ভর্তুকি দিলে আগামী ১৫ বছর গ্যাসের দাম যতই বাড়ুক আমাদের কোনো ক্ষতি হবে না। গ্যাসের ভ্যাট অধিক ধরা হয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০