Shakil Shah
১২ মার্চ ২০২২, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে সাকিব

ভোরের দর্পণ ডেস্ক:

শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত না- তাই দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাইছিলেন না সাকিব আল হাসান। ক্রিকেটটাও উপভোগ করছেন না বলেছিলেন তিনি। সপ্তাহ খানেকের নাটকীয়তায় বদলে গেল সব হিসেব নিকেশ। সাকিব এবার বলছেন, দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য সারিয়ে তুলতে পারে তার মনের অবস্থা।

তার মনের অবস্থা কি বদলে গেল? পুরোপুরি মানসিক সংকট সেরে উঠা নিশ্চিত না করলেও এই ক্রিকেটার এবার বললেন, দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে সারিয়ে তুলতে পারে, ‘দেখেন কোনো কিছু আসলে এক দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো আপনি যখন ভিন্ন কোন পরিবেশে যান আপনার মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে। এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব।’

সাকিবের দক্ষিণ আফ্রিকা যাওয়া, না যাওয়া নিয়ে হয়েছে অনেক নাটক। আইপিএলের নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকায় এমনিতে টেস্ট সিরিজ খেলার কথা ছিল না তার। সেরকমই হয়েছিল পরিকল্পনা। তবে নিলামে দল না পাওয়ায় সফরটিতে সাকিব থাকছেন কিনা তা নিয়ে তৈরি হয় দোলাচল।

আফগানিস্তান সিরিজের মাঝে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিশ্চিত করেছেন। পরে ওয়ানডে ও টেস্ট দুই স্কোয়াডে তাকে রেখেই দেওয়া হয় দল।

সব কিছু যখন চূড়ান্ত তখনই নাটকের আরেক পর্ব শুরু। গত রোববার বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে বিস্ফোরক মন্তব্য করেন এই শীর্ষ তারকা। মানসিক ও শারীরিকভাবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত নন বলে জানিয়ে দেন। দুদিন পর বুধবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। দুবাই থেকে ফিরলে তার সঙ্গে বসে আগামীর পরিকল্পনা করবেন বোর্ড প্রধান।

সেই সভায় দেখা গেল আরও এক নাটকীয়তা। আগের সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নিজেই জানান সাকিব।

বোর্ড সভাপতি জানান, মূলত সিদ্ধান্ত নিতে ভুগছেন সাকিব। এতে তার মনের অস্থিরতা প্রকাশ পায়। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা গিয়েও চাইলে কিছু ম্যাচে বিশ্রাম পেতে পারেন এই তারকা,  ‘ও যদি ওখানে গিয়ে বিশ্রামে যায় তাহলে দিতে পারেন। আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক। আমাদের সঙ্গে কোন খেলোয়াড়ের কোন সমস্যা নাই। বারবার জোর গলায় বলে দিচ্ছি বেশিরভাগ খেলাই ও খেলবে। কোন একটা খেলায় আমরাও নাও খেলাতে পারি। এই ধরণের অবস্থায় তার পাশে থাকা উচিত। যেহেতু সিদ্ধান্ত নিতে তার সমস্যা হচ্ছে মনে হয় তার পাশে থাকা উচিত। সেই জিনিসটা দূর করার জন্য পাশে থাকা উচিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১১

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১২

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৩

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৪

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৫

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৮

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৯

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

২০