Shakil Shah
১৩ জুন ২০২২, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় দুই স্কুলের প্রবেশপথে ময়লার ভাগাড়, নাজেহাল শিক্ষার্থীরা

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগারে পরিণত করেছে পাথরঘাটা পৌর কর্তৃপক্ষ। এখান থেকে প্রতিদিন হাজারো শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়া করে। ময়লার দুর্গন্ধে নাকে মুখে রুমাল চেপে আসা যাওয়া করতে হচ্ছে। পাথরঘাটা পৌরসভার পিছনে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত পথে এমন ময়লার ভাগারে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাথরঘাটা পৌরসভার ভবনের পিছনে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, খাস খতিয়ানে একটি দীঘি বালু দিয়ে ভরাট করে সেখানে তারা এসব ময়লা-আবর্জনা ফেলছে। এই ময়লা আবর্জনার পাশ দিয়েই প্রতিদিন দুই স্কুলের হাজারেরও বেশি শিক্ষার্থীর যাতায়াত করছে।

পাথরঘাটা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অহিন রায়, মুমাইত, লামিয়া, বায়জিদ জানান, এখান থেকে গেলে নাক মুখ চেপে ধরে যেতে হয়। যদি আমাদের চলার পথের পাশে এগুলো না ফেলে অন্য কোথাও নির্ধারিত স্থানে ফেলতো তাহলে আমাদের দুর্গন্ধ পোহাতে হতো না।

আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সোনিয়া, তানিয়া, মাহমুদা জানান, সামান্য বৃষ্টিতেই আমাদের চলার পথটি কাদা হয়ে যায়। এরমধ্যে রাস্তার পাশে ময়লার স্তূপ দেখলে শরীরের মধ্যে গিজগিজ করে।

পাথরঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুর রহমান সোহেল ভোরের দর্পনকে জানান একটি সড়ক দিয়ে দুটি স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে সেই সড়কটি ভাঙাচোরা অপরদিকে সড়কের পাশে ময়লা-আবর্জনা ঘরে দুর্গন্ধ তৈরি করছে পৌর কর্তৃপক্ষ। এখান থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে বিঘ্ন ঘটছে।

পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা ভোরের দর্পনকে জানান, মাঝে মাঝে বৃষ্টিতে দুর্গন্ধ বেড়ে যায়। এসময় ছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। স্কুল গুলোর সামনে এমন ময়লার ভাগার দুঃখ জনক।

তবে বিষয়টি অস্বীকার করে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ভোরের দর্পনকে জানান, পৌরসভা থেকে ওখানে ময়লা রাখা হয়নি। কে বা কারা পৌরসভার পিছনে স্কুলের রাস্তার পাশে ময়লার রেখেছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দেখে ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে। তবে পাথরঘাটা পৌরসভার কোথাও কোন ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত ব্যাবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেন নি‌।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১০

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১১

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১২

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৩

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

১৪

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

১৫

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

১৬

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

১৭

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

১৮

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

১৯

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

২০