
পোরশায় আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামিম। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ।