Shakil Shah
৮ নভেম্বর ২০২০, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় আমন কাটা-মাড়াই শুরু

এম রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ) :

চলতি আমন মৌসুমে নওগাঁর পোরশায় উৎসাহ নিয়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা তাদের আবাদকৃত ধান কাটা নিয়ে ব্যাস্ত। ধানের দাম ভালো থাকায় উৎসাহ নিয়ে কাটা-মাড়াইয়ের কাজ শুরু করেছেন তারা।

বর্তমান বাজারে ধানের দাম আশানুরূপ হওয়ায় কৃষকরা বেশ আমেজেই আছেন। এবছর সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হচ্ছে। এজন্য ধানের কাঙ্খিত উৎপাদন হতে পারে বলে তারা ধারনা করছেন। গত বছরের তুলনায় বিঘাপ্রতি ৫-৬মন ধান বেশী হতে পারে বলে কৃষকরা বলছেন। জালুয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন, বারিন্দার হুমায়ন কবির ও বড়রনাইল গ্রামের কৃষক মমিনুর রহমান জানান, ধানে কীটনাশক বেশী ব্যবহার করার কারনে এবার উৎপাদন খরচ একটু বেশী হয়েছে।

বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায়। ফলে ধান বিক্রি করে তাদের উৎপাদন খরচ উঠবে এবং এবারে তারা লাভের আশাও করছেন। এছাড়াও চলতি মৌসুমে মাঠ থেকে ধান কাঁটা ও মাড়াই এর জন্য শ্রমিকদের বিঘাপ্রতি ৩-৪ মণ ধান দিতে হবে। এসব খরচ বাদ দিলে দেখা যাবে কিছু লাভ থাকবে। তারা আরও জানান, ধার-দেনা করে ও বাজার থেকে বাঁকীতে কীটনাশক নিয়ে জমিতে প্রয়োগ করা হয়েছে। আর ধান বিক্রি করে দেনা শোধ করার কথা। বাজারে ধানের দাম ঠিক থাকলে দেনা পরিশোধ ও তাদের সংসার পরিচালনা করা সহজ হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদ মাহফুজ আলম জানান, এবারে উপজেলায় ১৬ হাজার ৭১০হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। এক্ষত্রে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘা প্রতি গড়ে ১৮-২০মণ। তবে বন্যার কারণে আমাদের এ উপজেলার কিছু এলাকায় ধান ডুবে যাওয়ায় ৮৩ হেক্টর জমিতে কোন ধান উৎপাদন হয়নি। তার পরেও ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। ধানের দাম ভালো থাকায় কৃষকগণ খুশি বলে তিনি মনে করছেন। তবে সব ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০