Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিকালে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা সোহেল এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ ও অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে। অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটিই এই দিবসের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জানানো হয়, অসহায় ও দুস্থ বিচারপ্রার্থীদের জন্য সরকারি খরচে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ রয়েছে। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত সুফল পাচ্ছে।

উল্লেখ্য, আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০