৩১ মে ২০২০, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল জেলায় চিকিৎসক-নার্স-পুলিশসহ শনাক্ত আরও ৪৯

বরিশাল: চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। এর মধ্যে বরিশাল নগরেই শনাক্ত ২১৪ জন।

শনিবার (৩০ মে) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের ৩ জন ও জেলা পুলিশের ২ সদস্য রয়েছেন। এছাড়া আছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ২ নার্সসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ৭ জন। 

বাকিদের মধ্যে বরিশাল নগরের কাউনিয়া, রুপাতলী হাউজিং ও বাসস্ট্যান্ড, পুলিশ লাইন, ব্রাউন কম্পাউন্ড, বটতলা, ভাটিখানা, চকবাজার, নাজির মহল্লা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, আলেকান্দা, নিউ সার্কুলার রোড, সাগরদী, আমানতগঞ্জ, টাউন হল, নতুন বাজার, তিলক কলাডেমা, কাটপট্টি, চাঁদমারি ও পদ্মাবতী এলাকার আছেন ৩২ জন। এছাড়া বাকেরগঞ্জ ও বানারীপাড়ায় ১ জন করে ও নগরীর বাইরে সদর উপজেলায় আছেন আরো ৩ জন। 

সর্বশেষ শনাক্তদের ব্যাপারে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই অবস্থান অনুযায়ী ওই ৪৯ ব্যক্তিকে লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের বসবাসস্থলের আশপাশ, তারা কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে গেছেন সেসব চিহ্নিত করার কাজ চলছে। 

উল্লেখ্য এ পর্যন্ত বরিশাল জেলায় সর্বমোট ৭৭ নারী ও ২০২ জন পুরষের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়সী ২০ জন, ২০ থেকে ৫০ বছর বয়সী ২১৪ জন ও ৫০-এর বেসি বয়সী ৪৫ জন রয়েছেন। 

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিভাগের মধ্যে এখন পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে বরিশাল নগর। 

গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ২১৪ জন, নগরীর বাইরে সদর উপজেলায় ৭ জন, বাবুগঞ্জে ১২ জন, উজিরপুরে ১১ জন, মেহেন্দীগঞ্জে ৬ জন, বাকেরগঞ্জে ১০ জন, হিজলায় ৪ জন, মুলাদীতে ৪ জন, বানারীপাড়ায় ৫ জন, আগৈলঝাড়ায় ৩ জন ও গৌরনদীতে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ৪৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

লালপুরে খাল খনন উদ্বোধন

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা ধান শুকানোর মেলা বসেছে সড়কে

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১০

ধুনটে মন্দিরের ভবন বর্ধিতকরণ নির্মাণ কাজের উদ্বোধন

১১

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

১২

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

১৩

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

১৪

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত

১৫

ধুনটে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

১৭

অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ হাওরে বোরো ফসল বিপর্যয়, পানিতে তলিয়ে ৯ হাজার হেক্টর জমি

১৮

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ

১৯

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

২০