২২ মে ২০২০, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে এম পি আমিরুল আলম মিলন

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ : সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। মোরেলগঞ্জে মৎস্য, কৃষি ও বিদ্যুৎ খাতে ক্ষতি সাধিত হয়েছে। প্রায় ৪ ঘন্টা ব্যাপি চলে এ তান্ডব। এতে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধিত হয়েছে । বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। নদী গর্ভে বিলীন হয়েছে কাঁচা-পাকা রাস্তা ও বেড়িবাঁধ । বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

বুধবার সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া শুরু হলেও রাত ৯ টার দিকে উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন আম্ফান। । অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয় উপকূল। ডুবে যায় ফসলি জমি ও নিচু ঘরবাড়ি। পানি বন্ধি হয় হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ও অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে একাধিক ইউনিয়নের কমপক্ষে ১০ টি গ্রাম।

সুপার সাইক্লোন আম্ফানে মোরেলগঞ্জ উপজেলার ৭৫০ হেক্টর জমির ৯ হাজার ৯২৫ টি মৎস্য ঘেরের মধ্যে ১৩ শতাধিক ঘের সম্পূর্ণ ডুবে গিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার  ক্ষতিসাধিত হয়েছে। কৃষি খাতে সবচেয়ে হয়েছে ক্ষতি হয়েছে কলা  ও সবজি ক্ষেতের । ৫০ একর জমির কলা ক্ষেত ও ২৫ একর জমির সবজি ক্ষেত সম্পূর্ণ বিনিষ্ট হয়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন জানান। আম্ফানে উপজেলা ১৬ ইউনিয়নের ৬ শ’ কিমি.বিদ্যুৎ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। ২০টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ক্ষতি হয়েছে দেড় কোটি টাকা।

অপরদিকে আম্ফানের আঘাতে উপজেলা এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় , পাচঁগাও এসএম মাধ্যমিক বিদ্যালয়, দারুল কোরআন মাধ্যমিক বিদ্যালয়,গুলজিয়া ফাযিল মাদ্রাসা, সোনাখালি চেকনিক্যাল এন্ড বিএম কলেজ, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয় সহ ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের টিন উড়ে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুপার সাইক্লোন আম্ফানে উপজেলার ২০ কিমি. কাঁচা-পাকা রাস্তা বিলীন হয়েছে। রাস্তা বিলীন হওয়ায় মোরেলগঞ্জ সদরের সাথে বহরবুনিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বেড়ি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ৭৭৫ হেক্টর জমি।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ-কুমারিয়া জোলা ভাঙ্গন কবলিত বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন। একই দিনে তিনি বহরবুনিয়ার ইউনিয়নের ফুলহাতা ও সদর ইউনিয়নের গাবতলা ভাঙ্গন কবলিত এলাকা পুরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম , যুবলীগ উপজেলা যুগ্ন আহবায়ক তাজিনুর রহমান পলাশ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০