Shakil Shah
২০ জুন ২০২২, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বাড়িতে গাঁজা গাছ রোপণ করে বৃদ্ধ গ্রেফতার

নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি:

বাড়িতে গাঁজা গাছ রোপণ করে বৃদ্ধ গ্রেফতার ভোলায় বাড়িতে রোপণ করা দুইটি গাঁজা গাছসহ মানিক বেপারি (৫৫) নামে এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুন) ভোররাতে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের এক টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন।

গ্রেফতার মানিক ওই ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ বেপারির ছেলে।

ওসি মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্র খবর পায় সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে মানিক বেপারি তার বাড়ির আঙ্গিনায় কিছু গাঁজা গাছ রোপণ করেছেন। সেই সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সোমবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায় যে, গাঁজা বিক্রির উদ্দেশ্য থেকেই সে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ রোপণ করেছে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১০

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১১

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১২

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৩

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

১৪

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

১৫

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

১৬

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

১৭

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

১৮

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

১৯

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

২০