Shakil Shah
৮ ফেব্রুয়ারী ২০২২, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুঞ্জয়ের রোমাঞ্চকর বোলিংয়ে জয় পেল চট্টগ্রাম

ভোরের দর্পণ ডেস্ক:

শেষ ওভারে ঢাকার দরকার ছিল ৯ রান। অধিনায়ক বল হাতে তুলে দিলেন মৃত্যুঞ্জয়ের হাতে। তার বোলিং নৈপুণ্যে দিলেন ৬ রান। ৩ রানে ম্যাচ জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যর্থ হয়েছে মিনিস্টার ঢাকা তারকা তামিম ইকবালের ৫৬ বলে ৭৩ রানের ইনিংস।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেটে আরও একবার অধিনায়ক করে খেলতে নামে চট্টগ্রাম। আগের ম্যাচের অধিনায়ক নাঈম ইসলাম ছিলেন না ঢাকার বিপক্ষে একাদশেই। নেতৃত্বের ভার উঠে আফিফ হোসেনের কাঁধে। ইনিংস উদ্বোধনে সুযোগ দেওয়া হয় জাকির আলীকে।

৪ বলে ১ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ফর্মে থাকা উইল জ্যাকস ২৪ বলে করেন ২৬ রান। অধিনায়ক আফিফের ব্যাট থেকে ২৪ বলে আসে ২৭ রান। চট্টগ্রামের ইনিংসটাকে বড় করার কৃতিত্ব শামীম পাটোয়ারীর।

টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়া এই ব্যাটসম্যান ফিফটি হাঁকান। ৫ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে ১৯ বলে ২৪ রান করেন বেনি হাওয়েল। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে চট্টগ্রাম।

জবাব দিতে নেমে শুরু থেকে এক প্রান্তে উইকেট গেলেও অপর প্রান্তে হাল ধরেন তামিম ইকবাল। দলকে জেতাতে না পারলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৭৩ রান করেন তিনি। ২৯ বলে ২৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাঝে ১১ বলে ২২ রানের ক্যামিও খেলে যান শুভাগত হোম। তবে শেষদিকে তামিম ও নাঈম শেখের ব্যর্থতা ও মৃত্যুঞ্জয়ের দারুণ বোলিংয়ে ম্যাচ জেতা হয়নি ঢাকার। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মৃত্যুঞ্জয়। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১১

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১২

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৩

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৪

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৫

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৮

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৯

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

২০