Bhorer Darpan
৮ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্সিজেনকে ওষুধের মতো সহজলভ্য করতে হবে: স্বাস্থ্যের বিশেষ সহকারী

স্বাস্থ্যের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনকে এমনভাবে সহজলভ্য করতে হবে, যেন এটি ওষুধের মতো সহজে পাওয়া যায়। তিনি বলেন, বর্তমানে হাসপাতালভেদে অক্সিজেনের দাম একেক রকম। এ অবস্থায় অক্সিজেনকে জরুরি ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে এর মূল্য সরকার নির্ধারণ করতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫’-এ তিনি এ কথা জানান। ডা. সায়েদুর রহমান বলেন, সারাদেশে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে একটি ন্যাশনাল অক্সিজেন সিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর জন্য ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি অক্সিজেন ডিভাইসের মান নিয়ন্ত্রণেও জোর দেওয়া হবে। তিনি জানান, দেশে অক্সিজেন, ভ্যাকসিন, অ্যান্টিভেনম ও অ্যান্টিরেবিস উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “যদি নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে অক্সিজেন সরবরাহ করতে না পারি, তবে আমাদের স্বাধীনতা অর্থহীন।” স্বাস্থ্যের এই বিশেষ সহকারী আরও বলেন, “যে কোনো খাতে এমন ব্যর্থতা, যা জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে, তা মোকাবিলার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে।”

সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।আইসিডিডিআর,বি আয়োজিত এ সামিটে বাংলাদেশের অক্সিজেনের চাহিদা, প্রাপ্যতা, নীতিমালা, বিনিয়োগ, উদ্ভাবন ও গবেষণার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন অন মেডিকেল অক্সিজেন সিকিউরিটি-এর প্রতিবেদন থেকে প্রাপ্ত বৈশ্বিক তথ্য, প্রমাণ ও গুরুত্বপূর্ণ সুপারিশও উপস্থাপন করা হয়।

আয়োজকদের মতে, চিকিৎসাক্ষেত্রে অক্সিজেন একটি অপরিহার্য জীবনরক্ষাকারী উপাদান, কিন্তু এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা এখনো একটি বড় চ্যালেঞ্জ। কোভিড-১৯ মহামারির সময় বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশে, অক্সিজেনের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তবুও এখনো এই জীবনরক্ষাকারী উপকরণের ব্যবস্থাপনায় ঘাটতি ও বৈষম্য রয়ে গেছে।গবেষণায় দেখা গেছে, চিকিৎসাক্ষেত্রে অক্সিজেনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সরবরাহের পরিমাণ এখনো পর্যাপ্ত নয়। ফলে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে ও অক্সিজেন ব্যবস্থাপনাকে টেকসই করতে বৈশ্বিক পর্যায়ে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০