Bhorer Darpan
১৫ এপ্রিল ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. কেরামত আলী (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নতুন বাসকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে জামালপুর-ধানুয়া কামালপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত কেরামত আলীর টিনের চৌচালা ঘরে হঠাৎ আগুন লাগে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পাশের পাগলাপাড়া গ্রামের পথচারী লাল মিয়া প্রথম আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২০ হাত দৈর্ঘ্য বিশিষ্ট ঘরটিসহ ভেতরে থাকা খাট, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কেরামত আলী ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সব হারিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধের সহায়তায় প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০