Shakil Shah
২৪ মার্চ ২০২১, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতি সংক্রমণে পরিস্থিতি আরো ভয়াবহের আশঙ্কা

ভোরের দর্পণ ডেস্ক:

আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজধানীর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের তুলনায় এখন পরীক্ষা করাতে হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি। এদিকে পর্যাপ্ত আইসিইউ না থাকায় রোগীদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা।

পাশেই হাসপাতালের জরুরি বিভাগের ভেতর অ্যাম্বুলেন্স থেকে করোনা আক্রান্ত মুমূর্ষু একজন রোগীকে আইসিইউতে নেয়ার জন্য নামানো হলেও সিট খালি না থাকায় নিচেই তাকে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রায় প্রতিটি হাসপাতালের সামনেই।

তথ্য বলছে, মোট ধারণক্ষমতা ২৫০ হলেও কুর্মিটোলা হাসপাতালে এ মুহূর্তে রোগী ভর্তি আছেন ৩৯৮ জন। আর আইসিইউ না পেয়ে প্রতিদিন শুধু এই হাসপাতাল থেকেই ফেরত যেতে হচ্ছে কমপক্ষে ১০ জনকে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ঢাকায় মোট আইসিইউ আছে ২৬৭টি আর সব মিলিয়ে পুরো দেশে এ সংখ্যা মাত্র ৩০৬টি। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেলারেল জামিল আহমেদ জানান, পরিস্থিতি এমন থাকলে সপ্তাহখানেক পর পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা আছে।

বুধবার (২৪ মার্চ) কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেলারেল জামিল আহমেদ বলেন, এবার কিন্তু ইনফেকশন রেটটা র‌্যাপিডলি বাড়ছে। এত তাড়াতাড়ি রোগী বেড়ে যাবে এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। এখনো হয়তো ওভাবে বাড়েনি মৃত্যুর সংখ্যা তবে আগামীতে বাড়ার আশঙ্কাটা থাকবে।

দুই ডোজ টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি না মানলে যে কেউ করোনায় আক্রান্ত হতে পারেন বলেও জানান তিনি। এদিকে গত ২ সপ্তাহ ধরে প্রতিদিনই হাসপাতালে করোনা পরীক্ষা করার লাইন দীর্ঘতর হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০