Bhorer Darpan
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না – জামায়াত আমির 

আগামী নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না - জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী সাটিরপারা কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. শফিকুর রহমান বলেন, অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যেসব লোকেরা ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি। সে সমস্ত ভোটারদের তালিকাভুক্ত করতে হবে। জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারাবিশ্বের মানুষ বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাকার ছিল। 

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইয়েরা জেলে গিয়েছেন। তারা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। তাদেরকে স্যালুট জানাই। আমরা এই নির্বাচনে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনের ভোটার নিশ্চিত করতে চাই।’

এ জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা আমির মাওলানা মো. মোছলে উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. ফ. ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০