Online Desk
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন (৩৩)নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। লিটন শেরপুর জেলা সদরের মাঝপাড়া গ্রামের মো. সুলতান আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীরা জানান গত ২৯ শে জানুয়ারি ওই স্কুলের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ লিটন সরকার ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ঐ এলাকার মোতাস্বিন এর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ করে। ওই সময় একজন গোপনে ধর্ষনের ঘটনার বিডিও ধারণ করে। ভিডিওটি বর্তমানে কয়েকদিন যাবত এলাকায় ছড়িয়ে পরে।

অত্র স্কুলের শিক্ষার্থীরা তা জানতে পেরে সোমবার দুপুরে ঐ শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিক্ষার্থীরা শিক্ষক লিটনকে স্কুল থেকে বহিষ্কার সহ তার উপযুক্ত বিচারের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষক লিটন অত্র স্কুলে ১১ বছর যাবত শিক্ষকতা করেন। অনৈতিক কাজের জন্য তাকে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার সতর্ক করে দিয়েছেন।

শিক্ষক লিটন জানান কলাগাছিয়া এলাকার আনোয়ার হোসেন আনুর মেয়ের জামাই মাসুদ ভিডিওটি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা ব্ল্যাকমেইল করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান আমি স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওই শিক্ষককে মেরে আটকিয়ে রেখেছে ব্যাপারটি আমি এলাকার গণ্যমান্য লোকদেরকে জানিয়েছি।

পুলিশ এসে শিক্ষককে থানায় নিয়ে গেছে। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম (গ সার্কেল) জানান, পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০