১২ মে ২০২০, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে নতুন আক্রান্ত ৬৮০, ৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮০ জন আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসের দেশটিতে প্রাণ গেছে আরও ৩ জনের। এছাড়া ৫৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (১১ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৮ জনে। এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ২০১ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৮১ জন।

এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনার পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।

ইতিমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি অব্যাহত রয়েছে। রমজান মাসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ গেছে ২ লাখ ৮৬ হাজার ৬০৩ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০