Bhorer Darpan
৩০ অগাস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যা; গ্রেফতার ৫

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যা; গ্রেফতার ৫

শিল্পাঞ্চল আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুরের নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃনাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০