Bhorer Darpan
৯ জানুয়ারী ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি 

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি 

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে সৈনিক ইসলাম নামের এক চা দোকানিকে গুলি করেছে সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাটের ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সৈনিক ইসলাম নীলফামারী জেলার ডিমলা থানার লাউতলা গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে। সে গোরাট এলাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে ভাড়া বাসায় থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে। 

অভিযুক্ত আশিক, কানা সজিব ও পারভেজ গোরাট এলাকার বাসিন্দা। বাগেরহাট জেলায় তৈয়বের গ্রামের বাড়ি।

গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, আমি ডেবনিয়ার গার্মেন্টসের সামনে ফুটপাতে আমার মাকে নিয়ে  দোকানদারি করি। আমার কাছে এর আগে আশিক, কানা সজিব, তৈয়ব ও পারভেজ চাঁদা দাবি করে আসছিলো। এতে আমি রাজি হইনি। এরপরে আমি সিগারেট আনার জন্য ফুলবাগান এলাকায় গেলে তারা আমাকে একা পেয়ে ধাওয়া দেয়। পরে আমি দৌড় দিলে তৈয়ব পরপর ৩টি গুলি করে। ২টি গুলি শরীরে লাগে নাই। তৃতীয় গুলিটি আমার বাম পায়ে লাগে। পরে আমি রক্তাক্ত অবস্থায় দৌড় দিয়ে একটি ভবনের ৩ তলায় রুমের মধ্যে ঢুকে পড়ি এবং ভিতর থেকে দরজা আটকে দেই। পরক্ষণে সেখানে তারা গিয়ে দড়জা ভাঙার চেষ্টা করে। এরপরে আমার জীবন বাঁচাতে ওই ভবনের ৩ তলা থেকে লাফ দিয়ে একটি বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে লোকজনে ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি এর ন্যায় বিচার চাই।

গুলিবিদ্ধের মা নাজমা বেগম জানান,  স্থানীয় আওয়ামীলীগের লোক আকাশ, আসিক, সজীব, পারভেজ ও তৈয়বসহ ৮/১০জন সন্ত্রাসী পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে  প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানদারদের বেদম মারধর করে। বৃহস্পতিবার দুপুরে আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলামের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। পরে আমার ছেলে ফুলবাগান এলাকায় সিগারেট আনার জন্য গেলে। তারা তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে সে ছুটে দৌড় দিলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পিছন থেকে গুলি করে। এ গুলিতে  সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়।  গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী শিশু হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে নারী শিশু হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ সৈনিক ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলি বের করার জন্য ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। 

আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ চা দোকানে সৈনিক ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সে পরদর্শন করেছেন। ঘটনায় এখনো সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীদের গ্রেফতার ও  অস্ত্র  উদ্ধারের জন্য পুলিশী অভিযান চলছে। 

এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০