bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরো দুইব্যক্তির শরিরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরা হলেন স্থানীয় দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০) ও বিশ্বনন্দী ইউনিয়নের দড়িবিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫)। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে শনিবার বেলা সাড়ে ১০টায় এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো জানানো হয়েছে, এ পর্যন্ত ১৪ জনের স্যাম্পল (নমুনা) সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট তারা হাতে পেয়েছেন। এ পর্যন্ত মোট তিনব্যক্তির শরিরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে দুইব্যক্তির মধ্যে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত কবির নিজ এলাকা স্থানীয় পাঁচগাওয়ের নয়াপাড়া এলাকায় বসবাস করতেন। তবে তিনি কীভাবে কার সংম্পর্শে গিয়ে আক্রান্ত হলেন। তা খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অপরজন হানিফ ঢাকায় বসবাস করতেন। তিনি ঢাকায় তার বসাবাসের এলাকা থেকেই সংক্রামিত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। অপরদিকে স্থানীয় এক স্কুল শিক্ষক নাম না প্রকাশের শর্তে মুঠোফোনে জানান, করোনায় আক্রান্ত হানিফ ঢাকার মার্দারটেক এলাকায় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জ্বর ও কাশি নিয়ে চার থেকে পাঁচদিন আগে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। এদিকে মাত্র দুইদিনের ব্যবধানে নতুন করে আরো দুইজন সংক্রমণ হওয়ায় স্থানীয়দের মাঝে ক্রমেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রসঙ্গত. প্রথম এই উপজেলায় ৮ এপ্রিল (কোভিড-১৯)-এ আক্রান্ত হন মাকসুদা বেগম নামে একনারী। তিনি স্থানীয় দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১২

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৩

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৪

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৫

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৬

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৭

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৯

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০