Shakil Shah
২৯ নভেম্বর ২০২১, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইউপি নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখল হচ্ছে’

ভোরের দর্পণ ডেস্ক:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে সহিংসতা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, ইউপি নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে। হামলা পাল্টা হামলা আর খুনোখুনিতে ভীতিকর অবস্থা বিরাজ করছে গ্রামাঞ্চলে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএম) সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ খুনোখুনির নির্বাচন চায় না। কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে এমন অভিযোগও রয়েছে।

জিএম কাদের বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে।

আগামী নির্বাচনগুলো যেন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয় সেজন্য কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১১

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১২

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৩

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৪

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৫

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৭

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৮

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

২০