Bhorer Darpan
১৬ জানুয়ারী ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইঞ্জিনিয়ার মোশাররফ ৯ মামলায় শ্যোন এরেস্ট

ইঞ্জিনিয়ার মোশাররফ ৯ মামলায় শ্যোন এরেস্ট

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৯টি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির পৃথক তিনটি আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে উক্ত ৯ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়।

এদিকে মোশাররফ হোসেনের ডিভিশন, সু–চিকিৎসার ব্যবস্থা এবং জামিন চেয়ে পৃথক তিনটি আবেদন করেন তার আইনজীবী। আদালত ডিভিশন ও সু–চিকিৎসার আবেদন বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আর জামিন চেয়ে করা আবেদনটি নাকচ করে দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, জোরারগঞ্জ থানার ৫টি ও মীরসরাই থানার ৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি, ফারদিন মুস্তাকিম তাসিন ও মুমিনুন্নিসা খানমের পৃথক তিনটি আদালত তা মঞ্জুর করেন।

সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের আইনজীবী মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক বলেন, আমাদের পক্ষ থেকে তিনটি আবেদন করা হয়। এরমধ্যে একটি হচ্ছে জামিন আবেদন। আদালত জামিন আবেদনটি না মঞ্জুর করেছেন। অন্যদিকে ডিভিশন ও সু–চিকিৎসা চেয়ে করা আবেদন বিষয়ে জেল কোর্ড অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতসূত্র জানায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঢাকার কারাগারে ছিলেন। গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। গতকাল আদালতের কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোশাররফ হোসেনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। গত ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০