bhorerdarpan
৫ এপ্রিল ২০২০, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল

ইতালিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬৮১ জন মারা গেছেন। গত কয়েকদিনের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কিছুটা কম।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া তথ্যের বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালিতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। মহামারি এই ভাইরাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।দেশটির সরকারি ওই সংস্থা আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে আরও প্রায় ৫ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনে। গত কয়েকদিনের চেয়ে আক্রান্ত আবার বেড়েছে।

এছাড়া আক্রান্ত লক্ষাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি সবচেয়ে খারাপ হওয়ার পর ইতালিতে সংক্রমণ কমতে শুরু করবে।

এছাড়া দেশটিতে করোনা আক্রান্ত ২০ হাজার ৯৯৬ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। সরকারি ওই কর্তৃৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন ৩ হাজার ৯৯৪ জন রোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১০

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১১

ঈদের ছুটি আরও বাড়ল

১২

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৩

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৪

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৫

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৬

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৯

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

২০