Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে এক গৃহবধূর বিষপানে মৃত্যু

উলিপুরে এক গৃহবধূর বিষপানে মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে কুলছুম বেগম (৪৫) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বড় সরদারপাড়া এলাকায়।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কুলছুমের ইতিপূর্বে দু’ জায়গায় বিয়ে হয়েছিল। তাদের সাথে বিবাহ বিচ্ছেদও হয়েছে। পরে মতিয়ার রহমানের সাথে তৃতীয় বিয়ে হয়। মতিয়ার রহমানের সাথে বিয়ের বছর খানেক হলেও সন্তান ছিলোনা।

এদিকে মতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন কুলছুম বেগম। তাদের মধ্যে সংসার জীবন ভালোই চলে আসছিলো এ দাম্পত্তির। এরই মধ্যে গত রোববার (১ মার্চ) সকালে কুলছুম বেগম শশুর বাড়িতে থাকা অবস্থায় সবার অজান্তে নিজ ঘরের মধ্যে বিষ পান করেন।

শশুর বাড়ির লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কুলছুম বেগমের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) সন্ধ্যায় কুলছুম বেগম মারা যান।

পরে কুলছুমের স্বামী মতিয়ার রহমান হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে কুলছুমের মরদেহ দলদলিয়া বড় সরদারপাড়ায় নিয়ে আসেন। এদিকে মেয়ের মৃত্যুর খবরে বাবা দেলোয়ার হোসেনের সন্দেহ হলে উলিপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কুলছুমের মরদেহ থানায় নিয়ে আসেন।

দলদলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০