Shakil Shah
৯ নভেম্বর ২০২২, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উস্কানিমূলক প্রশ্নকর্তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নের ব্যাপারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৯ নভেম্বর) জাতীয় জাদুঘরে ৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা কাদের প্রশ্নকর্তা হিসেবে ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আমাদের আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরও ভালো করতে হবে।

এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানান হবে।

দীপু মনি বলেন, আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার কারণ এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

ভবিষ্যতে এমন যেন কিছু না হয় সেই বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারো দেখার সুযোগ থাকে না।

তিনি বলেন, আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরেও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।

অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহবায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০