Online Desk
১ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি”

"একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি"

লালপুর (নাটোর) প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময় গুলোতে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে দেশের একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি।

রোববার (০১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন সবগুলো আমি করব ইনশাআল্লাহ।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে তাদের অনেকের এখন পর্যন্ত যে পেনশনের টাকাটা সেটা তাদের কাছে পৌঁছায় নাই। আমাকে বলা হয়েছে ঈদের আগে বিষয়টা দেখার জন্য। আমি চেষ্টা করব ঈদের আগে হোক বা পরে হোক অনতিবিলম্বে যেন এই পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়। ফারজানা শারমিন বলেন, সুগার মিলে এখন যে উৎপাদন উৎপাদন ক্ষমতা আছে প্রতিদিন ১৫শ মেট্রিকটন।

যদি আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, প্রযুক্তি উন্নত করতে পারি, যদি আমরা এই সুগার মিলকে নতুন করে ঢেলে সাজাতে পারি, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। উৎপাদন ক্ষমতা বাড়লে আমরা স্বনির্ভর হতে পারি। তিনি আরও বলেন, আমাদের যে মোলাসেস গুলো এখান থেকে উৎপাদিত হয়, এই মোলাসেস গুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেই। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের মোলাসেস নিজেরা ব্যবহার করে ডিস্টিলারি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা আরো অনেক বেশি উন্নত হবে। আরো অনেক বেশি কর্মের স্থান তৈরি করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম,লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে সুগার মিল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০