Shakil Shah
২৩ জুন ২০২১, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটু ধৈর্য ধরুন, টিকা পাবেন: প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

সমালোচকদের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে। প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন পায় তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি এবং সেটা আমরা করবো, সবাই টিকা পাবেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ জুন) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকার আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন,‌ ভারতে যখন মহামারি ব্যাপকভাবে শুরু হলো, তারা ভ্যাকসিন রফতানি বন্ধ করে দেওয়াতে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম। আমরা এখন আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছি। দেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন ভ্যাকসিন পৌঁছে যায় আমরা পর্যায়ক্রমিকভাবে তার ব্যবস্থা নিচ্ছি এবং সেটাই আমরা করবো।

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস যখনই দেখা দিয়েছে ভ্যাকসিনের জন্য আমরা প্রতিটি জায়গায় যোগাযোগ করেছি। কোথায় ভ্যাকসিন পাওয়া যায়। বিশ্বের অনেক দেশ এখনও ভ্যাকসিন দিতে পারেনি। আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসে দেওয়াও শুরু করেছি।

দেশে ভ্যাকসিন উৎপাদন বিষয়ে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের ওপর যেন আমাদের এখানে গবেষণা হয়, দেশে আমরা কাজ করতে পারি এবং আমরা যেন নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য… কীভাবে ভ্যাকসিন তৈরি করবো তার জন্য এখানে ইনস্টিটিউট তৈরি করবো এবং এর গবেষণা করে ভবিষ্যতে আমরাও যেন ভ্যাকসিন তৈরি করতে পারি। তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেবো। সেধরনের পরিকল্পনাও আমরা নিয়েছি।

সমালোচকদের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, যারা সমালোচনা করে আমি বলবো একটু ধৈর্য ধরুন। দেখেন, আমরা কতটুকু কি করতে পারি। তার পর সমালোচনা করেন।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে, যে ভ্যাকসিন আমরা চার ডলারে কিনেছি এখন তা ১৫ ডলারে কিনতে হচ্ছে। সামনে হয়তো আরও বেশি দাম হবে। আমরা তো আগেই টাকা দিয়ে, পয়সা দিয়ে সবকিছু করে রেখেছিলাম। কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়।

শেখ হাসিনা বলেন, দুঃখ লাগে যাদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগে ভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের দুই ডোজ নেওয়ার পর তারাও এখন সমালোচনা করেন। অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছে। তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি- ওকে গালি, অনেক কিছু দেন, আমরা শুনি।

এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. মো. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ,
ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতারা।

সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।  সভায় ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির সম্পাদনা করেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০