Shakil Shah
২০ জুন ২০২১, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ৫৫%, মৃত্যু ৪৬%

গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের হার ৫৫.১৬ শতাংশ বেড়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের হার ৫৫.১৬ শতাংশ বেড়েছে। মৃত্যুর হার বেড়েছে ৪৬.৩০ শতাংশ। 

এছাড়া এক সপ্তাহে নমুনা পরীক্ষার হারও বেড়েছে। এ হার ২২.১৪ শতাংশ। শনিবার (১৯ জুন) বিকেলে অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারের ওপর তুলনামূলক বিশ্লেষণ করে অধিদফতর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে এক লাখ ৪৯ হাজার ১৪০টি নমুনা পরীক্ষায় ২৩ হাজার ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২২ জন।

এর আগে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সংক্রমণের ২৩তম সপ্তাহে এক লাখ ২২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়, মৃত্যু হয় ২৭০ জনের।

 

এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে ৪৬.৩০ শতাংশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের। এ সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৪৮ হাজার ২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৭ জনের মধ্যে খুলনা বিভাগেই রয়েছেন ২৪ জন। এছাড়া ঢাকায় ১৪, চট্টগ্রামে ১১, রাজশাহীতে আট, সিলেটে এক, রংপুরে আট এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের মধ্যে মাত্র একজন বাসায় মারা যান। এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৪৬৬ জনের মধ্যে পুরুষ নয় হাজার ৬৫৭ জন এবং নারী তিন হাজার ৮০৯ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন তিনজন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০