Online Desk
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

এনআরবিসি ব্যাংক তাদের ১০০ দিনের বিশেষ ‘কাসা ক্যাম্পেইন’-এ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করেছে। আমানত সংগ্রহ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির নতুন মাইলফলক অর্জনের স্বীকৃতি হিসেবে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়।

ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’-এ আমানত সংগ্রহে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট শাখা ও উপশাখা প্রধানদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো. আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুল হক এবং অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ইমদাদ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমানত ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “টেকসই মুনাফা নিশ্চিত করার ক্ষেত্রে বিনা ও স্বল্প ব্যয়ের আমানত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।

দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের চলতি ও সঞ্চয় আমানত হিসাব বাড়ানোর সুযোগ রয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমরা মনে করি, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রদান করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি প্রদান করাটাও সুশাসনের অংশ। আমাদের লক্ষ্য সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করে এনআরবিসি ব্যাংককে আমানতকারীদের জন্য নিরাপদ ও বিশ্বস্ত ব্যাংক হিসেবে গড়ে তোলা।” ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এ প্রসঙ্গে বলেন, “এসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবা বঞ্চিত জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়ে ব্যক্তিগত এবং প্রতিটি শাখা-উপশাখাকে প্রদত্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।”

মূলত ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বৃদ্ধিতে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের এই বিশেষ ‘কাসা ক্যাম্পেইন’ পরিচালিত হয়েছিল। এই প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে তারুণ্যের উৎসব এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয় যার ফলে ব্যাংকের আমানত ২১ হাজার কোটি টাকা এবং আমানত হিসাব সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করে। বর্তমানে এনআরবিসি ব্যাংক এই অভাবনীয় সাফল্যের ওপর ভিত্তি করে আমানতকারীদের আস্থা অর্জনের মাধ্যমে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০