Shakil Shah
১৪ ডিসেম্বর ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফের বর্ণিল উদ্বোধন

এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফের বর্ণিল উদ্বোধন

দিগন্তরেখায় শীতের সূর্য তখনো উঁকি দেয়নি। কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ আঙ্গিনায় একে একে বেরিয়ে পড়েছেন গলফাররা। উপলক্ষ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। যে আসরে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি, বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন।

১৩ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই টুর্নামেন্ট বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। টুর্নামেন্টে অংশ নেওয়া সম্মানিত সদস্যরা ছাড়াও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুস সামাদ চৌধুরী, ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.) সহ সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গলফের পৃষ্ঠপোষণ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময়ই স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে। দেশে গলফের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই গলফকে এগিয়ে নিতে আমরা গলফের পাশে রয়েছি।’ দেশের সব রকমের খেলাধুলার প্রসারেই বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে, সেই উদাহরণও সামনে এনেছেন তিনি। ‘বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্স করেছে। ফুটসাল, হকি, ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সবই সেখানে রয়েছে। বাংলাদেশে খেলা হয় এমন সব খেলার ব্যবস্থাই এক ছাদের নিচে করা হয়েছে। এ ছাড়া বসুন্ধরা ড্রাইভিং রেঞ্জের কাজ শুরু করেছে। আগামী আগস্টের মধ্যে এই ড্রাইভিং রেঞ্জ চালু হবে।’

আগামী ১৭ ডিসেম্বর এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০