৯ মে ২০২০, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় দেড় হাজার ছাড়াল পুলিশে আক্রান্তের সংখ্যা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেড় হাজার ছাড়িয়েছে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সবমিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ হাজার ৫০৯ জনে। গতকাল এই আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪২৯ জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৬৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮৭০ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে শুক্রবার (৮ মে) বিকেলে ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ার পর তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা আক্রান্ত পুলিশদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার এই টিম গঠন করা হয়।

কমিটির প্রধান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (সদর দফতর) শাহ মিজান শাফিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলেন-ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান। ইতোমধ্যে পরিদর্শন টিমের সদস্যরা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান।

তারা করোনা আক্রান্ত প্রত্যেক পুলিশ সদস্যের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং চিকিৎসা সেবাসহ নানা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০